নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৯ পিএম, ২০২৩-১১-০২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় “রাঙ্গামাটি স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ আজ সকাল ১১:৩০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়া রাবিপ্রবি’র রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রকল্প ও যোগাযোগ শাখার বিভাগীয় প্রধান প্রকৌশলী কাজী তারানা।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, এখন যুগটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এ যুগে ঠিকে থাকতে হলে প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তা না হলে প্রতিযোগিতায় ঠিকে থাকা অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশ এখন অনেক প্রযুক্তি নির্ভর । এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাকরির পেছনে না ছুটে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।
এছাড়া মেলায় দক্ষতা উন্নয়নঃ প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন কোডার্স ট্রাষ্ট বাংলাদেশ এর মেন্টর এবং ওয়েব ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সিফাত তানভীর, মার্কেট প্লেস এবং তার ইতিবৃত্তান্ত বিষয়ে উপস্থাপন করেন কোডার্স ট্রাষ্ট বাংলাদেশ এর মেন্টর মনোয়ার হোসেন, ফ্রিল্যান্সিংঃ সম্ভাবনা ও সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা নিয়ে উপস্থাপন করেন কোডার্স ট্রাষ্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম এ জি ওসমানী। এছাড়া মেলায় বিশ্ববিদ্যালয়ের উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ছিল নানা ধরনের আয়োজন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited